শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ছাগল পালন ঋণ: সর্বোচ্চ ১০ লাখ টাকা, মাত্র ৪% সুদে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৩২৪ পড়া হয়েছে
ছাগল পালন ঋণ

ছাগল পালন ঋণ: সর্বোচ্চ ১০ লাখ টাকা, মাত্র ৪% সুদে

বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরের কৃষি ও পল্লী ঋণ নীতিমালায় ছাগল পালনের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে। নতুন নীতিমালা অনুযায়ী, একজন কৃষক বা খামারি সর্বোচ্চ ৫০টি ছাগল পালনের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন, যার সুদের হার মাত্র ৪%।

নীতিমালায় বলা হয়েছে, খামারের জন্য ঘর নির্মাণে প্রদত্ত এককালীন ঋণও কৃষি ঋণ হিসেবে গণ্য হবে। তবে ৫০টির বেশি ছাগল পালনের জন্য নেওয়া ঋণকে কৃষি ঋণ ধরা হবে না, বরং তা বাণিজ্যিক ঋণ হিসেবে বিবেচিত হবে। নারী ও প্রান্তিক খামারিদের এই ঋণ প্রদানে বিশেষ অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৯ হাজার কোটি টাকা, যা আগের বছরের তুলনায় এক হাজার কোটি টাকা বেশি। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এই নীতিমালা কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, আত্মকর্মসংস্থান এবং দারিদ্র্য বিমোচনে বড় ভূমিকা রাখবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024