দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (১৩ আগস্ট) লেনদেনের পরিমাণ বেড়েছে, তবে সূচক ও শেয়ারদরে মিশ্রপ্রতিক্রিয়া দেখা গেছে। বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমলেও সামান্য বেড়েছে সার্বিক লেনদেন।
ডিএসইর তথ্য অনুযায়ী, দিনের শেষে প্রধান সূচক ডিএসইএক্স ১.১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫,৩১৪ পয়েন্টে। অন্যদিকে শরিয়াহ সূচক ডিএসইএস ৩.৩১ পয়েন্ট বেড়ে ১,১৫৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫.৮৬ পয়েন্ট বেড়ে ২,০৫৭ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে মোট ৭০৪ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের (৬৬৬ কোটি ৫১ লাখ টাকা) তুলনায় বেশি। মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার লেনদেনে অংশ নেয়, যার মধ্যে ১২১টির দাম বেড়েছে, ২০৩টির দাম কমেছে এবং ৭৪টির দর অপরিবর্তিত রয়েছে।