শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রেমিট্যান্স প্রবৃদ্ধি ৪৬%: আগস্টের প্রথম ১২ দিনেই এসেছে ১০৫৪ মিলিয়ন ডলার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ২১৮ পড়া হয়েছে
রেমিট্যান্স প্রবৃদ্ধি ৪৬%: আগস্টের প্রথম ১২ দিনেই এসেছে ১০৫৪ মিলিয়ন ডলার

রেমিট্যান্স প্রবৃদ্ধি ৪৬%: আগস্টের প্রথম ১২ দিনেই এসেছে ১০৫৪ মিলিয়ন ডলার

চলতি আগস্টের প্রথম ১২ দিনে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য উত্থান ঘটেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এ সময়ে দেশে এসেছে মোট ১ হাজার ৫৪ মিলিয়ন মার্কিন ডলার (১০৫৪ মিলিয়ন), যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৬ দশমিক ২ শতাংশ বেশি। গত বছর এ সময় প্রবাসী আয় ছিল ৭২১ মিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, শুধু ১২ আগস্ট একদিনেই রেকর্ড ১০০ মিলিয়ন মার্কিন ডলার এসেছে দেশে। চলতি অর্থবছরের জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৫৩২ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ২ হাজার ৬৩৫ মিলিয়ন ডলার। এতে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩৪ শতাংশ।

২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স। এর আগে ২০২৪-২৫ অর্থবছরের জুলাইয়ে এসেছিল ১৯১.৩৭ কোটি ডলার, আগস্টে ২২২.১৩ কোটি, সেপ্টেম্বরে ২৪০.৪১ কোটি, অক্টোবরে ২৩৯.৫০ কোটি, নভেম্বরে ২২০ কোটি, ডিসেম্বরে ২৬৪ কোটি, জানুয়ারিতে ২১৯ কোটি, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি, মার্চে ৩২৯ কোটি, এপ্রিলে ২৭৫ কোটি, মে মাসে ২৯৭ কোটি এবং জুনে ২৮২ কোটি মার্কিন ডলার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024