শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আতিয়া আনিসা যুক্তরাষ্ট্র সফর: প্রথমবার আমেরিকায় ১৪টি কনসার্টে গান পরিবেশন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৯৯ পড়া হয়েছে
আতিয়া আনিসা যুক্তরাষ্ট্র সফর
গায়িকা আতিয়া আনিসা

আতিয়া আনিসা যুক্তরাষ্ট্র সফর: প্রথমবার আমেরিকায় ১৪টি কনসার্টে গান পরিবেশন

২০১৭ সালে চ্যানেল আইয়ের ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে সংগীতজগতে পা রাখেন গায়িকা আতিয়া আনিসা। ২০২২ সালে ‘পায়ের ছাপ’ চলচ্চিত্রের এই শহরের পথে পথে গানের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা গায়িকা হিসেবে সম্মাননা পান। এরপর রায়হান রাফীর নির্মিত পরাণ সিনেমার চল নিরালায় গানটি তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা।

জনি হকের লেখা ও অয়ন চাকলাদারের সঙ্গে গাওয়া এই গানটির পর এবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে সংগীত সফরে যাচ্ছেন আনিসা। সেখানে বিভিন্ন অঙ্গরাজ্যে অন্তত ১৪টি অনুষ্ঠানে গান পরিবেশ করবেন তিনি। শো-এর সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানিয়েছেন শিল্পী।

প্রথমবার আমেরিকা সফর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আতিয়া আনিসা বলেন,

“নিজের গান নিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছি—এটি আমার দীর্ঘদিনের স্বপ্ন। বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে বাংলা গান তুলে ধরতে চাই। এই সফর সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ।”

এটি তার চতুর্থ আন্তর্জাতিক সংগীত সফর হলেও যুক্তরাষ্ট্রে প্রথম ভ্রমণ। এর আগে ব্যাংকক, ভারত ও অস্ট্রেলিয়ায় সংগীত পরিবেশন করেছেন তিনি। আনিসা জানালেন, কয়েক দিনের মধ্যেই তিনি যুক্তরাষ্ট্রে রওনা দেবেন এবং ২৯ অক্টোবর দেশে ফেরার কথা। তবে অনুষ্ঠানের সংখ্যা বাড়লে ফেরার তারিখও পিছোতে পারে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024