শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০.৮৩ বিলিয়ন ডলার, বিপিএম-৬ অনুসারে ২৫.৮২ বিলিয়ন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২৬৯ পড়া হয়েছে
বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০.৮৩ বিলিয়ন ডলার, বিপিএম-৬ অনুসারে ২৫.৮২ বিলিয়ন

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩০.৮৩ বিলিয়ন ডলার, বিপিএম-৬ অনুসারে ২৫.৮২ বিলিয়ন

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে আবারও ইতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে। সর্বশেষ হিসাব অনুযায়ী, রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৮৩ বিলিয়ন ডলার। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা গ্রস রিজার্ভ ৩০ হাজার ৮৩৫ মিলিয়ন ডলার (প্রায় ৩০.৮৩ বিলিয়ন ডলার)। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুসারে রিজার্ভের পরিমাণ ২৫ হাজার ৮২৭ মিলিয়ন ডলার বা ২৫.৮২ বিলিয়ন ডলার।

এর আগে রোববার পর্যন্ত রিজার্ভের পরিমাণ ছিল ৩০ দশমিক ২৫ বিলিয়ন ডলার (গ্রস) এবং বিপিএম-৬ পদ্ধতিতে ২৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার। আরও আগে, ৪ আগস্ট পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩০ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুসারে ২৪ দশমিক ৯৮ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, নিট রিজার্ভ গণনায় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসরণ করা হয়। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিলে প্রকৃত রিজার্ভের হিসাব পাওয়া যায়। বর্তমানে রপ্তানি আয় ও প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবাহের ফলে রিজার্ভে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হচ্ছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024