শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আইএফআইসি ব্যাংকের ‘ম্যানেজার্স মিট’ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৩০১ পড়া হয়েছে

আইএফআইসি ব্যাংকের ‘ম্যানেজার্স মিট’ অনুষ্ঠিত

কুমিল্লা ও নোয়াখালী জেলার কর্মকর্তাদের নিয়ে “ম্যানেজার্স মিট” শীর্ষক বিশেষ ব্যবসায়িক সভার আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) কুমিল্লা সদরের হালিমনগরের স্থানীয় একটি মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়রাম্যান মো. মেহমুদ হোসেন। এ সময় মো. মেহমুদ হোসেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

এ ছাড়া তিনি কুমিল্লা ও নোয়াখালী জেলার ১৭টি শাখা ও ১৫৭ টি উপশাখার সকল কর্মীদের স্থানীয় গ্রাহকের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকিং কার্যক্রম সুসমন্বিতভাবে পরিচালনার নির্দেশনা প্রদান করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা তার বক্তব্যে ক্রমবর্ধমান ব্যবসায়িক সাফল্য অব্যাহত রাখতে বিভিন্ন দিন নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে ২০২৫ সালের বাকী সময়েও এই সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস মো. রফিকুল ইসলাম। এ সময় বিভিন্ন ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরেন ব্যাংকের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার দিলিপ কুমার মন্ডল।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024