আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি সম্প্রতি আইসিটি (পিও-এফএভিপি) বিভাগের ডাটাবেজ ম্যানেজমেন্ট অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৩ আগস্ট থেকে এবং শেষ হবে ২৭ আগস্ট ২০২৫। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগপ্রাপ্তরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের বিবরণ:
পদ: ডাটাবেজ ম্যানেজমেন্ট অফিসার
বিভাগ: আইসিটি (পিও-এফএভিপি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: সিএসই, আইটি, ইসিই বা সমমানের ডিগ্রি
অভিজ্ঞতা: ব্যাংকিং বা আর্থিক লেনদেন সংক্রান্ত বৃহৎ ডাটাবেজ পরিচালনায় কমপক্ষে ৭ বছরের অভিজ্ঞতা
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানার জন্য ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি দেখে আবেদন করা সম্ভব।
আবেদনের শেষ সময়: ২৭ আগস্ট ২০২৫