সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর স্ত্রী, ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সম্পর্কিত একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিটি দ্রুত ছড়িয়ে পড়লেও, এটি আসলে সম্পূর্ণ সম্পাদিত ও মনিপুলেটেড।
আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্কের স্বীকৃত সংস্থা রিউমর স্ক্যানার বাংলাদেশ টিম অনুসন্ধান করেছে যে, নুসরাত ইমরোজ তিশার নামে প্রচারিত ছবিটি প্রকৃত নয়। ছবিটি তার সাম্প্রতিক ফটোশুটের একটি আসল ছবি থেকে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।

নুসরাত ইমরোজ তিশা
তিশার ভেরিফাইড ফেসবুক পেজ পর্যালোচনার মাধ্যমে দেখা গেছে, ৩১ মে তার ফটোশুটের ছবি Zuton’s Snapshoot নামের প্রতিষ্ঠান দ্বারা তোলা হয়েছে। আলোচিত ছবির বসার ভঙ্গি, চেহারার অভিব্যক্তি, পরিহিত কানের দুল এবং পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে এই ফটোশুটের ছবির মিল স্পষ্ট। এছাড়া পোশাকের রঙও হুবহু মিলে যাচ্ছে, যা প্রমাণ করে ছবিটি সম্পূর্ণভাবে ডিজিটাল এডিটিং এর মাধ্যমে তৈরি।
তিশার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ফটোশুটের আসল অ্যালবাম পাওয়া যায়। অর্থাৎ, নুসরাত ইমরোজ তিশার নামে ভাইরাল হওয়া ছবিটি সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর।