শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশের জাহাজশিল্প: পরিবেশবান্ধব উদ্যোগে ১ বিলিয়ন ডলারের রপ্তানি সম্ভাবনা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৭৭ পড়া হয়েছে
বাংলাদেশের জাহাজশিল্প

বাংলাদেশের জাহাজশিল্প: পরিবেশবান্ধব উদ্যোগে ১ বিলিয়ন ডলারের রপ্তানি সম্ভাবনা

বাংলাদেশের জাহাজশিল্পকে বিশ্ববাজারে শক্ত অবস্থানে নিতে হলে পরিবেশবান্ধব ও টেকসই নীতিমালা অনুসরণ জরুরি। পাশাপাশি কর্মপরিবেশের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই শিল্পে সাফল্য আনতে হলে প্রয়োজন নগদ সহায়তা, শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ, স্বল্প সুদের ঋণ, মূলধন সরবরাহ এবং উৎপাদনে বৈচিত্র্য।

‘পরিবেশবান্ধব জাহাজ নির্মাণ ও শিল্পায়ন’ শীর্ষক সেমিনারে এসব তথ্য তুলে ধরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান ও অর্থনীতিবিদ জাইদি সাত্তার। রাজধানীর একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) সভাপতি লুতফুন নিসা সৌদীয়া খান। প্রধান অতিথি ছিলেন শিল্প ও গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান খান এবং বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী।

জাইদি সাত্তার বলেন, বড় জাহাজ নির্মাণে বাংলাদেশ এখনো প্রতিযোগিতায় পিছিয়ে থাকলেও ছোট ও মাঝারি আকারের জাহাজ তৈরিতে বিশাল সম্ভাবনা রয়েছে। ১২ হাজার ডিডব্লিউটি ক্ষমতাসম্পন্ন মাল্টিপারপাস শিপ, ফিডার ভেসেল ও ফেরির বৈশ্বিক বাজার বর্তমানে প্রায় ১১৫ বিলিয়ন ডলারের। এই বাজারের মাত্র ১ শতাংশ দখল করতে পারলেও ২০২৭ সালের মধ্যে বাংলাদেশ বছরে ১ বিলিয়ন ডলার রপ্তানি আয় করতে সক্ষম হবে। বর্তমানে দেশের বার্ষিক নির্মাণক্ষমতা প্রায় ২০টি জাহাজ।

তিনি আরও বলেন, বিশ্বের ৮০ শতাংশ বাণিজ্য সমুদ্রপথে হয়। ফলে বিশ্ববাণিজ্যের বৃদ্ধি সরাসরি জাহাজ নির্মাণের চাহিদা বাড়াচ্ছে। শ্রমঘন এ খাতে এখনই উৎপাদনে বৈচিত্র্য আনতে পারলে বাংলাদেশ প্রতিযোগিতায় টিকে থাকতে পারবে।

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বিশ্ব এখন পরিবেশবান্ধব জাহাজের দিকে ঝুঁকছে। যে দেশ পরিবেশবান্ধব জাহাজ তৈরি করতে পারবে, সামুদ্রিক অর্থনীতিতে নেতৃত্ব দেবে সেই দেশই। নবায়নযোগ্য শক্তি ব্যবহার ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে সরকার শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভূমিকা রাখবে।

অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেন, শিল্পায়নের মাধ্যমে প্রযুক্তি আসে এবং আমরা এলডিসি থেকে উত্তরণের পথে রয়েছি। সেক্ষেত্রে রপ্তানি বৈচিত্র্যকরণ এখন সময়ের দাবি। জাহাজভাঙা শিল্পের কিছু ঝুঁকি থাকলেও এর ইতিবাচক দিকও রয়েছে। ব্যাংকের কাউন্টার রিফান্ড গ্যারান্টি ও বিমা সুবিধা নিশ্চিত হলে এ খাত আরও সমৃদ্ধ হবে।

আইবিএফবির সভাপতি লুতফুন নিসা সৌদীয়া খান বলেন, বর্তমানে বাংলাদেশের তৈরি ৫০টিরও বেশি জাহাজ ১৮টি দেশের বাণিজ্যে যুক্ত হয়েছে। উন্নয়নের জন্য অন্তত ৫০ লাখ ডলারের তহবিল ও রপ্তানিতে ১২ শতাংশ প্রণোদনা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইবিএফবির পরিচালক শাখাওয়াত হোসেন, সাবেক সভাপতি হুমায়ুন রশিদ ও প্রতিষ্ঠাতা মাহমুদুল ইসলাম চৌধুরী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024