ব্যাংক এশিয়া পিএলসি সম্প্রতি শারিয়াহ কমপ্লায়েন্স অফিসার (মুরাকিব) পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদে আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া ১৪ আগস্ট ২০২৫ থেকে শুরু হয়ে ২১ আগস্ট ২০২৫ পর্যন্ত চলবে।
নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন, এবং নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
পদের বিবরণ:
প্রতিষ্ঠান: ব্যাংক এশিয়া পিএলসি
পদের নাম: শারিয়াহ কমপ্লায়েন্স অফিসার (মুরাকিব)
পদ সংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: ঢাকা অফিস
বেতন: আলোচনা সাপেক্ষে
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
বয়সসীমা: নির্ধারিত নয়
যোগ্যতা ও অভিজ্ঞতা:
স্নাতকোত্তর/এমবিএ বা সমমানের ডিগ্রি বাধ্যতামূলক।
শরিয়াহ তত্ত্বাবধান কমিটির সভা পরিচালনা এবং শরিয়াহ অনুযায়ী বিনিয়োগের (অফ-সাইট এবং/অথবা অন-সাইট) বিতরণ পর্যবেক্ষণের ক্ষেত্রে কমপক্ষে ৪-৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের পদ্ধতি:
আগ্রহী প্রার্থীরা ব্যাংক এশিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২১ আগস্ট, ২০২৫