শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মার্কেন্টাইল ব্যাংক ও বিকাশ চুক্তি: ২৪/৭ অটোমেটেড ক্যাশ ম্যানেজমেন্ট চালু

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৮৭ পড়া হয়েছে
মার্কেন্টাইল ব্যাংক ও বিকাশ চুক্তি

মার্কেন্টাইল ব্যাংক ও বিকাশ চুক্তি: ২৪/৭ অটোমেটেড ক্যাশ ম্যানেজমেন্ট চালু

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ও বিকাশ লিমিটেড সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে বিকাশ এজেন্ট, ডিলার এবং ডিস্ট্রিবিউটরদের জন্য ২৪/৭ অটোমেটেড ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিস চালু হবে।

শনিবার (১৬ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ আগস্ট রাজধানীর দিলকুশায় মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মতিউল হাসান এবং বিকাশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদীর।

এই চুক্তির ফলে মার্কেন্টাইল ব্যাংকের অনলাইন ব্যাংকিং সেবা ও কার্ড সুবিধার মাধ্যমে বিকাশের বিভিন্ন অঞ্চলের এজেন্ট, ডিলার ও পরিবেশকরা (মার্কেন্টাইল ব্যাংকে অ্যাকাউন্ট খোলার শর্তে) ২৪ ঘণ্টা স্বয়ংক্রিয় ক্যাশ ম্যানেজমেন্ট সুবিধা পাবেন। এতে টাকা জমা, উত্তোলন ও স্থানান্তর আরও সহজ ও দ্রুত হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, শামীম আহম্মদ, অসীম কুমার সাহা, ড. মো. জাহিদ হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ছাড়া বিকাশ লিমিটেডের পক্ষে ছিলেন সিএফও মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর ও সিসিও আলী আহম্মেদ।

প্রযুক্তি-নির্ভর এই পদক্ষেপের মাধ্যমে বিকাশ ও মার্কেন্টাইল ব্যাংকের গ্রাহকরা আরও কার্যকর, নিরাপদ ও নিরবচ্ছিন্ন লেনদেন সুবিধা উপভোগ করতে পারবেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024