শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইউপিভিসি পাইপ ফিটিংস: নির্মাণ ও কৃষিখাতে সিলমুনের আস্থার পণ্য

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৭৩ পড়া হয়েছে
ইউপিভিসি পাইপ ফিটিংস

ইউপিভিসি পাইপ ফিটিংস: নির্মাণ ও কৃষিখাতে সিলমুনের আস্থার পণ্য

নির্মাণ শিল্প, কৃষি, নিষ্কাশন ও খাদ্য প্রক্রিয়াকরণসহ বিভিন্ন ক্ষেত্রে ইউপিভিসি পাইপ ফিটিংসের ব্যবহার দিন দিন বাড়ছে। এই পণ্যগুলোকে পরিবেশবান্ধব ও আন্তর্জাতিক মানসম্পন্ন করার আহ্বান জানিয়েছেন শিল্প বিশেষজ্ঞরা।

রোববার (১৭ আগস্ট) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে সিলমুন পাইপ অ্যান্ড ফিটিংস আয়োজিত ডিলার কনফারেন্সে এ আহ্বান জানানো হয়। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, সর্বাধুনিক প্রযুক্তি ও উন্নতমানের কাঁচামাল ব্যবহার করে প্রস্তুতকৃত সিলমুন পাইপ ও ফিটিংস বর্তমানে কৃষিক্ষেত্রে খাবার পানি সরবরাহ ও ফসলের মাঠে কৃষকদের নির্ভরযোগ্য সমাধান হিসেবে স্থান করে নিয়েছে।

অনুষ্ঠানে সিলমুন পাইপ অ্যান্ড ফিটিংসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহ আবরার ফাইয়াজ, চিটাগং ওয়াসার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার ভিশনু কুমার সরকারসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সঞ্চালনা করেন হেড অব সেলস কামাল হোসেন।

সভায় বক্তারা জানান, দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারেও রপ্তানি বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। তারা বলেন, পরিবেশবান্ধব ও উন্নতমানের পাইপ ফিটিংস উৎপাদনের মাধ্যমে দেশের শিল্প খাতকে আরও এগিয়ে নিতে চান।

এ সময় উপস্থিত ডিলাররা পণ্যের মান, গ্রাহক সন্তুষ্টি এবং বাজারে সিলমুনের অবস্থান নিয়ে ইতিবাচক মতামত ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024