শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইউসিবি ইনকাম প্লাস ফান্ড: এক বছরে বিনিয়োগে ১৯ শতাংশ রিটার্ন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৩৩ পড়া হয়েছে
ইউসিবি ইনকাম প্লাস ফান্ড

ইউসিবি ইনকাম প্লাস ফান্ড: এক বছরে বিনিয়োগে ১৯ শতাংশ রিটার্ন

ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত ইউসিবি ইনকাম প্লাস ফান্ড বিনিয়োগকারীদের জন্য আরও একবার সাফল্যের নজির স্থাপন করেছে। ফান্ডটি গত এক বছরে বিনিয়োগে ১৯ শতাংশ রিটার্ন প্রদান করেছে, যা দেশের ফিক্সড ইনকাম খাতে বিরল সাফল্য হিসেবে ধরা হচ্ছে।

রবিবার (১৭ আগস্ট) ব্যাংকটির সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ২০২৩ সালের জুলাই মাসে যাত্রা শুরু করা ফান্ডটির মোট রিটার্ন এখন ৩০ শতাংশে পৌঁছেছে। ফান্ডের আকার বর্তমানে ২৮০ কোটির বেশি, যা এটিকে দেশের বৃহত্তম ফিক্সড ইনকাম ফান্ডে পরিণত করেছে।

ফান্ডটির সব বিনিয়োগ করা হয়েছে সরকারি ট্রেজারি বিল ও বন্ডে, ফলে এতে ডিফল্ট ঝুঁকি নেই। বিনিয়োগকারীরা সহজে অর্থ উত্তোলন করতে পারেন এবং মূলধন সুরক্ষার নিশ্চয়তা রয়েছে। ঝুঁকিমুক্ত ও স্থিতিশীল রিটার্ন খুঁজছেন বিনিয়োগকারীদের জন্য এটি একটি নিরাপদ এবং আস্থাভিত্তিক অপশন।

ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট–এর এমডি ও সিইও শেখ মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, “আমরা আমাদের বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বোর্ড, সিনিয়র ম্যানেজমেন্ট এবং সহকর্মীদের সমর্থন ছাড়া এই সাফল্য সম্ভব হত না। এটি আমাদের শৃঙ্খলাবদ্ধ বিনিয়োগ কৌশল ও মূলধন সুরক্ষার প্রতিশ্রুতিরই প্রতিফলন। ভবিষ্যতে আরও উন্নত মানদণ্ড স্থাপনের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024