চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ‘মেডিকেল অফিসার’ পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১০ আগস্ট প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে মোট ২টি পদে নিয়োগের ঘোষণা করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
পদের নাম: মেডিকেল অফিসার
পদসংখ্যা: ২টি
বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)
আবেদনের যোগ্যতা:
এমবিবিএস ডিগ্রি এবং ১ বছরের ইন-সার্ভিস প্রশিক্ষণ থাকতে হবে।
সার্জারি, মেডিসিন, গাইনোকোলজি, চক্ষু, ইএনটি, রেডিওগ্রাফি বা পেডিয়াট্রিক ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর (৩০ সেপ্টেম্বর ২০২৫ অনুযায়ী)।
আবেদনপদ্ধতি:
আবেদনপত্রে লিখতে হবে—পদের নাম, প্রার্থীর নাম, পিতার ও মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ ও বয়স, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য।
আবেদনপত্র পাঠাতে হবে:
‘পরিচালক (প্রশাসন), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ’ বরাবর সরাসরি বা ডাকযোগে।
আবেদন ফি: ২০০ টাকা সমমূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তার কাছে আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৫