প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সম্প্রতি বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগের মাধ্যমে প্রতিষ্ঠানটির অধীন বিভিন্ন দপ্তরে মোট ৫টি পদে ১৬৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ২০ আগস্ট এবং শেষ হবে ১০ সেপ্টেম্বর ২০২৫।
নিয়োগের পদের বিবরণ:
সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার
পদসংখ্যা: ২৪টি
বেতন: ১১,৩০০–২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
যোগ্যতা: গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণি/সমমান সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা ডিপ্লোমাসসহ স্নাতক।
সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৬টি
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক
পদসংখ্যা: ১১৫টি
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
যোগ্যতা: ব্যবসায় শিক্ষা বিষয়ক স্নাতক বা সমমানের ডিগ্রি।
সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১৪টি
বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি।
ভান্ডাররক্ষক
পদসংখ্যা: ৫টি
বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যোগ্যতা: এইচএসসি বা সমমানের শিক্ষাগত যোগ্যতা।
আবেদন সংক্রান্ত তথ্য:
বয়সসীমা: ১৮–৩২ বছর (১০ সেপ্টেম্বর ২০২৫ অনুযায়ী)
আবেদন ফি:
১ নম্বর পদের জন্য ১৬৮ টাকা
২–৫ নম্বর পদের জন্য ১১২ টাকা
সব পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য ৫৬ টাকা
ফি জমা দিতে হবে টেলিটক এসএমএস সার্ভিসের মাধ্যমে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহীরা অনলাইনে আবেদন ও বিজ্ঞপ্তি দেখতে পারেন।
আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২৫