শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

হারিকেন এরিন ক্যাটাগরি ৫-এ, ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তীব্র ঝড়ের সতর্কতা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৭৬ পড়া হয়েছে
হারিকেন এরিন ক্যাটাগরি ৫-এ, ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তীব্র ঝড়ের সতর্কতা
হারিকেন এরিন

হারিকেন এরিন ক্যাটাগরি ৫-এ, ক্যারিবীয় দ্বীপপুঞ্জে তীব্র ঝড়ের সতর্কতা

ভয়ংকর শক্তি নিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দিকে এগোচ্ছে হারিকেন এরিন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, এটি এখন ক্যাটাগরি ৫-এর শক্তিতে রূপ নিয়েছে, যেখানে বাতাসের গতি ঘণ্টায় ২৫৫ কিলোমিটার ছাড়িয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ঝড়টি বর্তমানে উত্তর লিউয়ার্ড দ্বীপের কাছাকাছি অবস্থান করছে এবং অ্যাঙ্গুইলার উত্তর-পশ্চিমে প্রায় ২১৫ কিলোমিটার দূরে।

ঝড়ের প্রভাবে সেন্ট থমাস ও সেন্ট জন দ্বীপে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি সেন্ট মার্টিন, সেন্ট বারথেলেমি, সিন্ট মার্টেন এবং তুর্কস ও কাইকোস দ্বীপপুঞ্জে ট্রপিক্যাল স্টর্ম সতর্কতা কার্যকর রয়েছে। ঝড়ে সর্বাধিক ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, যা আকস্মিক বন্যা এবং ভূমিধসের ঝুঁকি বাড়াচ্ছে।

হারিকেনের সরাসরি স্থলভাগে আঘাত না হিলেও প্রবল ঢেউ, বিপজ্জনক স্রোত এবং উপকূল ক্ষয় হতে পারে। এর ফলে পুয়ের্তো রিকো, ভার্জিন দ্বীপপুঞ্জ, তুর্কস ও কাইকোস, বাহামা, বারমুডা এবং যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ক্যারোলিনার উপকূলে বিপজ্জনক ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024