শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

এক্সিম ব্যাংকের ঋণ কেলেঙ্কারি: দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ২১ জন অভিযুক্ত

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৭৪ পড়া হয়েছে
এক্সিম ব্যাংকের ঋণ কেলেঙ্কারি

এক্সিম ব্যাংকের ঋণ কেলেঙ্কারি: দুদকের মামলায় সাবেক চেয়ারম্যানসহ ২১ জন অভিযুক্ত

জালিয়াতির মাধ্যমে সাড়ে ৮০০ কোটি টাকারও বেশি ঋণ আত্মসাতের অভিযোগে পুঁজিবাজারে তালিকাভুক্ত এক্সিম ব্যাংকের বর্তমান ও সাবেক চেয়ারম্যানসহ মোট ২১ জন উচ্চপদস্থ কর্মকর্তা ও পরিচালকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৭ আগস্ট) দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, বর্তমান চেয়ারম্যান মো. নজরুল ইসলাম স্বপন, সাবেক এমডি, পরিচালক, ডিএমডি, এডিএমডি ও একাধিক কর্মকর্তার নাম রয়েছে। এ ছাড়া ঋণগ্রহীতা প্রতিষ্ঠান মদিনা ডেটস অ্যান্ড নাটসের মালিক মোজাম্মেল হোসাইনকেও আসামি করা হয়েছে।

দুদকের অভিযোগপত্রে বলা হয়, মদিনা ডেটস অ্যান্ড নাটস-এর উদ্যোক্তা মোজাম্মেল হোসাইন অসৎ উদ্দেশ্যে এক্সিম ব্যাংকের মতিঝিল শাখা থেকে ঋণ নেন। ঋণ অনুমোদনের সময় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার ও অনিয়মে জড়িত ছিলেন। সঠিক যাচাই ছাড়া এই ঋণ মঞ্জুর করা হয় এবং পরে তা খেলাপি হয়। এতে ব্যাংকটি ৮৫৭ কোটি টাকারও বেশি ক্ষতির মুখে পড়ে, যা সরকারের আর্থিক খাতের জন্য বড় আঘাত।

দুদক বলছে, আসামিরা ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতির মাধ্যমে দণ্ডবিধির ১০৯ ও দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এর ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024