ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৮ আগস্ট) লেনদেনের শুরুতে সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। অধিকাংশ শেয়ারের দর বাড়ায় বাজারে ইতিবাচক পরিবেশ বিরাজ করছে।
ডিএসই সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে ১১টার মধ্যে প্রধান সূচক ডিএসইএক্স ২৯.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,৪৩০ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস ১২.২১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে হয়েছে ১,১৮৪ পয়েন্টে এবং ব্লু-চিপ সূচক ডিএস-৩০ সূচক ৯.৯৪ পয়েন্ট বেড়ে পৌঁছেছে ২,১০৫ পয়েন্টে।
এ সময়ে মোট ৩১৮ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে ২৭৫টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, ৫৪টির কমেছে এবং ৬০টি অপরিবর্তিত রয়েছে।
পুঁজিবাজার বিশ্লেষকরা মনে করছেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরায় সূচক ও লেনদেন দুই দিকেই ইতিবাচক প্রবণতা বজায় আছে। এতে সামনের দিনগুলোতে বাজার আরও স্থিতিশীল হতে পারে।