কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী ইমন চক্রবর্তী তার গানের মাধ্যমে শ্রোতাদের মুগ্ধ করে আসছেন। একক গানে এবং সিনেমার প্লেব্যাকেও তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’-এর শেষ সিজনে বিচারকের আসনে উপস্থিত থেকেও ইমন প্রমাণ করেছেন যে তিনি পুরুষ সংগীতশিল্পীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিযোগিতা করতে পারেন।
কিন্তু সম্প্রতি মেখলা দাসগুপ্তের পডকাস্ট ‘লেটস টক উইথ মেখলা’-তে ইমন চক্রবর্তী বলেন, “একটা পুরুষের শক্তির কাছে নারী কখনো পারবে না।” তিনি যুক্তি দেখিয়েছেন, মেয়েরা যে হরমোনাল পরিবর্তনের মধ্য দিয়ে প্রতি মাসে যায়, তা শারীরিক ও মানসিকভাবে তাদেরকে ব্যাহত করে। এর ফলে নারী কখনো পুরুষের শারীরিক শক্তির সমান হতে পারে না।
ইমন বলেন, নারীদের মূল লড়াই হলো নিজের মান প্রমাণ করা। তিনি বলেন, “আমার নিজেকে প্রমাণ করতে হবে যে, আমি তোমার সমান। আমাকে তোমায় প্রমাণ করতে হবে কেন? আমি যেমন আমি তেমন। তুমি আমাকে কীভাবে দেখছো, তার ওপর আমি নির্ভর করছি না। আমি এটা সব সময় মনে করি।”
ইমনের এই বক্তব্যে নেটিজেনরা ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। এক নেটিজেন লিখেছেন, “কোনও বুঝবে না এটা, আর সে কারণেই আপনি এত সাফল্য পেয়েছেন।” অন্যজন মন্তব্য করেছেন, “প্রমাণ করতে চাওয়া মানেই আগের থেকে ধরে নেওয়া যে আমরা পিছিয়ে। তাই আমরা তোমাকে প্রমাণ দিচ্ছি যে আমরা এগিয়ে।”
ইমন চক্রবর্তী আবারও প্রমাণ করলেন, তাঁর শিল্পী জীবন ও ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি উভয়ই গভীরভাবে চিন্তাশীল এবং আত্মবিশ্বাসী।