শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ডিএসই লেনদেন: সূচকে মিশ্র প্রবণতা, বেড়েছে ১৭৯ কোম্পানির শেয়ারদর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৮৪ পড়া হয়েছে
ডিএসই লেনদেন: সূচকে মিশ্র প্রবণতা, বেড়েছে ১৭৯ কোম্পানির শেয়ারদর

ডিএসই লেনদেন: সূচকে মিশ্র প্রবণতা, বেড়েছে ১৭৯ কোম্পানির শেয়ারদর

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৯ আগস্ট) লেনদেন হয়েছে মিশ্র প্রবণতায়। তবে সূচকের ওঠানামার মাঝেও বেশির ভাগ কোম্পানির শেয়ারদর বেড়েছে।

ডিএসই সূত্র জানায়, লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ সকাল ১১টা পর্যন্ত প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১২ পয়েন্টে। অপরদিকে ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) বেড়েছে ৩ দশমিক ২২ পয়েন্ট, অবস্থান করছে ১ হাজার ১৮৭ পয়েন্টে। তবে ডিএস-৩০ সূচক কমেছে ১ দশমিক ২৮ পয়েন্ট, দাঁড়িয়েছে ২ হাজার ১০০ পয়েন্টে।

এ সময়ে ডিএসইতে মোট ৩৩৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭৯ কোম্পানির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৩ কোম্পানির শেয়ারদর।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024