শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

দুদকের উপপরিচালক আহসানুল কবীর পলাশ বরখাস্ত: অনুসন্ধান প্রতিবেদন দাখিলে ব্যর্থ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১২১ পড়া হয়েছে
দুদকের উপপরিচালক আহসানুল কবীর পলাশ বরখাস্ত

দুদকের উপপরিচালক আহসানুল কবীর পলাশ বরখাস্ত: অনুসন্ধান প্রতিবেদন দাখিলে ব্যর্থ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সূত্র জানায়, অনুসন্ধান প্রতিবেদন সময়মতো দাখিল না করার অভিযোগে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন সই করা এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

অভিযোগের বিবরণ অনুযায়ী, আহসানুল কবীর পলাশের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং জাল কাগজপত্র তৈরি করে রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেডের আবাসন প্রকল্পের প্ল্যান পাস করার বিষয়ে অনুসন্ধান পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছিল। তাকে ২০২৩ সালের নভেম্বর থেকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তবে অভিযোগের নথিপত্র বিষয়ে তিনি কোনো প্রতিবেদন জমা দেননি। এমনকি সময় বৃদ্ধির জন্যও কোনো আবেদন করেননি। এর ফলে, দুদকের কর্মচারী বিধিমালা, ২০০৮ অনুযায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ১৬ জুলাই কমিশনের সভায় ৪৩(১) বিধি অনুযায়ী আহসানুল কবীর পলাশকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গৃহীত হয়। বরখাস্ত থাকাকালে তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাবেন।

আদেশটি কার্যকর হয়েছে ৬ আগস্ট ২০২৫ থেকে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024