শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশে ক্যাশলেস ইকোনমি শক্ত হচ্ছে, আগামী ৭–৮ বছরে বড় কেন্দ্র হবে দেশ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৭৭ পড়া হয়েছে
বাংলাদেশে ক্যাশলেস ইকোনমি

বাংলাদেশে ক্যাশলেস ইকোনমি শক্ত ভিত্তি তৈরি করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী ৭–৮ বছরের মধ্যে বাংলাদেশ ক্যাশলেস ইকোনমির একটি বড় কেন্দ্র হিসেবে স্বীকৃতি পাবে।

বুধবার (২০ আগস্ট) সকালে রাজধানীতে আয়োজিত উন্নয়ন কৌশল বিষয়ক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। গভর্নর বলেন, নগদ লেনদেন দুর্নীতি এবং কর ফাঁকিকে উৎসাহিত করে, তাই এ প্রবণতা বন্ধ করা প্রয়োজন।

ড. আহসান বলেন, “আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদি আমরা এটি সফল করতে পারি, তাহলে সামষ্টিক অর্থনীতি শক্তিশালী হবে। পাশাপাশি আর্থিক লেনদেনে নতুনত্ব আনা প্রয়োজন, যাতে সবাইকে অন্তর্ভুক্ত করা যায়।”

গভর্নর আরও জানান, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ন্যানো লোন ধারণা জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে দৈনিক গড়ে প্রায় ৪ হাজার মানুষ এই ধরনের ঋণ সেবা গ্রহণ করছেন। ইতিমধ্যেই ৭ হাজার কোটি টাকার ঋণ প্রদান করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024