শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্প্রসারণে এফবিসিসিআই ও মার্কিন কমার্শিয়াল কাউন্সেলরের বৈঠক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৭৪ পড়া হয়েছে
বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য

বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্প্রসারণে এফবিসিসিআই ও মার্কিন কমার্শিয়াল কাউন্সেলরের বৈঠক

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসা-বাণিজ্যের সুযোগ সম্প্রসারণ এবং দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর মতিঝিলে অবস্থিত এফবিসিসিআই কার্যালয়ে মঙ্গলবার (১৯ আগস্ট) এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান এবং ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের কমার্শিয়াল কাউন্সেলর (বাণিজ্য বিভাগ) পল জি ফ্রস্টের মধ্যে এ আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পকে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার হিসেবে উল্লেখ করেন হাফিজুর রহমান। তিনি বলেন, ‘এখনই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি সম্পাদনের উপযুক্ত সময়, যা উভয় দেশের ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।’ পাশাপাশি সম্প্রতি বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক হ্রাস করায় যুক্তরাষ্ট্র সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে, মার্কিন কমার্শিয়াল কাউন্সেলর পল জি ফ্রস্ট ব্যবসায়ী মহলের মধ্যে সম্পর্ক ও নেটওয়ার্কিং বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। তিনি আসন্ন যুক্তরাষ্ট্র ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণের আহ্বান জানান। একইসঙ্গে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার আশ্বাস দেন।

এ সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর, আন্তর্জাতিক বিষয়ক উইং প্রধান মো. জাফর ইকবাল এনডিসি এবং সেইফটি কাউন্সিলের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু নাঈম মো. শহীদউল্লাহ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024