শাহ্জালাল ইসলামী ব্যাংক সাসটেইনেবল রেটিং সম্মাননা অর্জন করলোশাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ২০২৪ সালের সাসটেইনেবল রেটিং এর জন্য বাংলাদেশ ব্যাংক থেকে ক্রেস্ট এবং সম্মাননা স্মারক অর্জন করেছে। বাংলাদেশ ব্যাংকে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর এর নিকট থেকে ক্রেস্ট ও সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, নির্বাহী পরিচালক মনোজ কুমার হাওলাদার, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী, এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম।
এই স্বীকৃতি ব্যাংকের ২০২৪ সালের ব্যাংকিং কার্যক্রমে উৎকর্ষতা ও বিভিন্ন সূচকে সন্তোষজনক অগ্রগতি প্রদর্শনের জন্য প্রদান করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক ২০২০ সাল থেকে সাসটেইনেবল ফাইন্যান্স, গ্রিন রিফাইন্যান্স, কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর), কোর ব্যাংকিং সাসটেইনেবিলিটি এবং ব্যাংকিং সেবার পরিধি ক্যাটাগরির ভিত্তিতে এ ধরনের পুরস্কার প্রদান করে আসছে।
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি আশা করছে, এই সম্মাননা তাদের ব্যাংকিং কার্যক্রমকে আরও উন্নত করার পাশাপাশি গ্রাহকদের সঙ্গে সম্পর্ককে আরও দৃঢ় করবে।