আরএফএল গ্রুপ আবারও জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির ব্যাটারি, অ্যালুমিনিয়াম, এমএস ও জিআই প্রোডাক্টস বিভাগে শিফট ইনচার্জ পদে জনবল নেওয়া হবে। গত ১৯ আগস্ট ২০২৫ এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং আবেদন গ্রহণ চলবে আগামী ১৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত।
পদের নাম: শিফট ইনচার্জ (ব্যাটারি, অ্যালুমিনিয়াম, এমএস ও জিআই প্রোডাক্টস)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলর অব সায়েন্স
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৪–৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
বয়সসীমা: নির্ধারিত নয়
কর্মস্থল: হবিগঞ্জ
বেতন: আলোচনা সাপেক্ষে
সুযোগ–সুবিধা:
মোবাইল বিল
প্রভিডেন্ট ফান্ড
ভ্রমণ ভাতা
পারফরম্যান্স বোনাস
প্রতি বছর ইনক্রিমেন্ট
দুপুরের খাবারের সুবিধা
বছরে ২টি উৎসব বোনাস
আবেদন যেভাবে: অনলাইনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৭ সেপ্টেম্বর, ২০২৫।