শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইন্টেলের শেয়ার অধিগ্রহণ: যুক্তরাষ্ট্র সরকারের ১০% মালিকানা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৮২ পড়া হয়েছে
ইন্টেলের শেয়ার অধিগ্রহণ

ইন্টেলের শেয়ার অধিগ্রহণ: যুক্তরাষ্ট্র সরকারের ১০% মালিকানা

চিপ নির্মাতা জায়ান্ট ইন্টেল-এর ১০ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে যুক্তরাষ্ট্র সরকার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক একে “নজিরবিহীন চুক্তি” বলে অভিহিত করেছেন।

শুক্রবার (২২ আগস্ট) দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (X)-এ লিখেছেন— “যুক্তরাষ্ট্র এখন ইন্টেলের অংশীদার। ধন্যবাদ ইন্টেলের সিইও লিপ-বু ট্যানকে, যিনি একটি ন্যায্য চুক্তি সম্পন্ন করেছেন।”

এর আগে চীনা কোম্পানির সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে ইন্টেল প্রধান নির্বাহী কর্মকর্তা লিপ-বু ট্যানের পদত্যাগ দাবি করেছিলেন ট্রাম্প। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর গত শুক্রবার তিনি প্রেসিডেন্ট ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেন। সেখানেই চূড়ান্ত হয় চুক্তি।

ট্রাম্প সাংবাদিকদের বলেন— “তিনি চাকরি বাঁচাতে এসেছিলেন, কিন্তু শেষমেষ আমাদের জন্য ১০ বিলিয়ন ডলার দিয়ে গেলেন। আমরা ১০ বিলিয়ন ডলার পেয়ে গেলাম।”

যদিও বিস্তারিত ব্যাখ্যা মেলেনি, তবে ধারণা করা হচ্ছে, ‘চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্ট’-এর আওতায় ইন্টেলের যুক্তরাষ্ট্রে নতুন কারখানা নির্মাণের জন্য প্রায় ১০ বিলিয়ন ডলার সরকারি অনুদানের বিনিময়ে সমপরিমাণ শেয়ার নিয়েছে সরকার।

এটি ট্রাম্প প্রশাসনের সঙ্গে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর একাধিক অস্বাভাবিক চুক্তির একটি। এর আগে এআই চিপ নির্মাতা এনভিডিয়া (Nvidia)-কে চীনে তাদের H20 চিপ বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল, যার বিনিময়ে যুক্তরাষ্ট্র সরকার সেই বিক্রির ১৫ শতাংশ শেয়ার নেয়। একই রকম চুক্তি করা হয়েছিল এএমডি (AMD)-এর সঙ্গেও।

তবে করপোরেট খাতে সরকারের এমন হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সমালোচকরা। তাদের মতে, এই ধরণের পদক্ষেপ ভবিষ্যতে করপোরেট ঝুঁকির নতুন মাত্রা তৈরি করতে পারে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024