শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ডেঙ্গুতে মৃত্যু বেড়েই চলেছে: এক দিনে ৪ জন, মোট প্রাণহানি ১১৪

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৭৯ পড়া হয়েছে
ডেঙ্গুতে মৃত্যু বেড়েই চলেছে: এক দিনে ৪ জন, মোট প্রাণহানি ১১৪

ডেঙ্গুতে মৃত্যু বেড়েই চলেছে: এক দিনে ৪ জন, মোট প্রাণহানি ১১৪

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১৪ জনে।

শনিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ২৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ২০২ জনে।

ভর্তি রোগীদের মধ্যে ৫৯.২% পুরুষ এবং ৪০.৮% নারী। গত ২৪ ঘণ্টায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে দুই শিশু। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মুগদা হাসপাতালে মারা গেছেন আরও দুজন।

তবে আশার খবর হলো, একই সময়ে ২২৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুলাই মাসে (৪১ জন)। আগস্ট মাসের ২১ দিনেই মৃত্যু হয়েছে ৩১ জনের। এছাড়া জুনে মারা গেছে ১৯ জন, জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন এবং মে মাসে ৩ জন। কেবল মার্চ মাসেই কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024