শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য: নতুন কমিশন গঠন ও জয়েন্ট ইকোনমিক কমিশন পুনরায় কার্যকর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১৩৬ পড়া হয়েছে
বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য

বাংলাদেশ পাকিস্তান বাণিজ্য: নতুন কমিশন গঠন ও জয়েন্ট ইকোনমিক কমিশন পুনরায় কার্যকর

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক নতুন মাত্রায় যেতে চলেছে। দেড় দশক ধরে অকার্যকর থাকা বাংলাদেশ-পাকিস্তান জয়েন্ট ইকোনমিক কমিশন পুনরায় কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি একটি বাণিজ্য ও বিনিয়োগ কমিশন গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে সচিবালয়ে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, প্রতিবছর পাকিস্তান থেকে বাংলাদেশ প্রায় ৮০ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে, যার মধ্যে প্রায় ১৫ বিলিয়ন ডলার খাদ্য ও মধ্যবর্তী পণ্য। এই বাণিজ্যকে আরও সম্প্রসারণের লক্ষ্যেই নতুন কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকে কৃষি, খাদ্যপণ্য ও ফল আমদানি-রপ্তানি, স্থানীয়ভাবে চিনি উৎপাদনে পাকিস্তানের সহায়তা, এবং মধ্যবর্তী পণ্য উৎপাদনে বিনিয়োগ আহ্বান জানানো হয়। পাকিস্তান এসব বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছে।

এছাড়া পাকিস্তানের আরোপিত হাইড্রোজেন পার অক্সাইডের অ্যান্টি-ডাম্পিং ডিউটি প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে, যা প্রত্যাহারে পাকিস্তান আশ্বাস দিয়েছে। চামড়া ও চিনিশিল্প উন্নয়নে সহযোগিতা চাওয়ার পাশাপাশি আবারও শুল্কমুক্তভাবে ১ কোটি কেজি চা আমদানির সুবিধা চালু করার অনুরোধ করা হয়েছে।

ভারতের সঙ্গে সম্পর্কের প্রভাব নিয়ে প্রশ্নে উপদেষ্টা বলেন, “আমার কাজ বাণিজ্যে সক্ষমতা তৈরি করা। দেশের স্বার্থ যেখানে থাকবে, আমরা সেদিকেই ঝুঁকব।”

বাণিজ্য সচিব মাহবুবর রহমান জানান, গত অর্থবছরে বাংলাদেশ পাকিস্তান থেকে ৭৮৭ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে এবং রপ্তানি করেছে ৭৮ মিলিয়ন ডলারের পণ্য। প্রতিযোগিতামূলক দামে খাদ্য ও অন্যান্য পণ্য পাকিস্তান থেকে আমদানি করলে খরচ সাশ্রয় হবে, একইসঙ্গে রপ্তানি বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে।

এছাড়া পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের খাদ্য উপদেষ্টা, শিল্প উপদেষ্টা ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডিসিসিআই)-এর সভাপতির সঙ্গে বৈঠক করেছেন। সেখানে শিল্প উন্নয়ন, হালাল সার্টিফিকেশন, টেক্সটাইল, জুয়েলারি ও ওষুধশিল্পে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

জাম কামাল খান বলেন, দুই দেশই পোশাক রপ্তানিনির্ভর হওয়ায় বাজার বহুমুখীকরণ জরুরি। বিশেষ করে ইউরোপ, কানাডা ও যুক্তরাষ্ট্রে পুনর্ব্যবহৃত পোশাকের জনপ্রিয়তা বাড়ছে, যেখানে বাংলাদেশ-পাকিস্তান যৌথভাবে কাজ করতে পারে।

পাকিস্তানের পণ্য প্রচারের জন্য বাংলাদেশে সিঙ্গেল কান্ট্রি এক্সিবিশন আয়োজনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এ সফরে দুই দেশের মধ্যে চারটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024