বলিউডে আবারও ফিরছে বহুল আলোচিত হরর-ইরোটিক ফ্র্যাঞ্চাইজি ‘রাগিনী এমএমএস’। তবে এবার নেই সানি লিওন, তার পরিবর্তে নতুন চমক হিসেবে আসছেন দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। একতা কাপুরের প্রযোজনায় শুরু হয়েছে ‘রাগিনী এমএমএস থ্রি’-এর কাজ, যা নিয়ে এখন থেকেই বলিউডে তুমুল আগ্রহ তৈরি হয়েছে।
২০১১ সালে মুক্তি পায় সিরিজের প্রথম ছবি এবং ২০১৪ সালে সানি লিওনকে নিয়ে নির্মিত দ্বিতীয় কিস্তি ব্যাপক আলোড়ন তোলে। এবার তৃতীয় কিস্তিতে ভৌতিক আবহের সঙ্গে থাকবে রোমাঞ্চ ও উষ্ণতা। জানা গেছে, পরিচালক ও প্রযোজক একতা কাপুর সম্প্রতি তামান্নার সঙ্গে চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছেন, যা শুনে অভিনেত্রী নিজেও বেশ অবাক হয়েছেন।
তামান্না ভাটিয়ার প্রথমবার ভৌতিক-ইরোটিক ঘরানার ছবিতে অভিনয় ভক্তদের জন্য নিঃসন্দেহে বাড়তি আকর্ষণ হয়ে আসবে। একতা কাপুরের পরিকল্পনা, ভয়ংকর গল্প, জমজমাট গান ও আধুনিক টুইস্ট এবারও দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।