শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সুকুক ভিত্তিক উন্নয়ন প্রকল্প: বিআইসিএম রিসার্চ সেমিনার-৪৭ এ বিকল্প কাঠামো নিয়ে আলোচনা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ১২৪ পড়া হয়েছে
সুকুক ভিত্তিক উন্নয়ন প্রকল্প

সুকুক ভিত্তিক উন্নয়ন প্রকল্প: বিআইসিএম রিসার্চ সেমিনার-৪৭ এ বিকল্প কাঠামো নিয়ে আলোচনা

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) আয়োজিত রিসার্চ সেমিনার-৪৭ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (২১ আগস্ট) রাজধানীর ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে। এবারের সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার ইনসিফ বিশ্ববিদ্যালয়ের ইসরা ইন্সটিটিউটের রিসার্চ ফেলো জনাব মেজবাহ উদ্দিন আহমেদ। প্রবন্ধের বিষয় ছিল— “Alternative Sukuk Structures to Finance Development Projects Without Raising Debt”

সেমিনারটি সভাপতিত্ব করেন ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট (ভারপ্রাপ্ত) নাজমুছ সালেহীন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ইশতেকমাল হোসাইন এবং ইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ফিন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স (আইএফবিআই) প্রোগ্রামের পরিচালক ও সহযোগী অধ্যাপক ড. আব্দুর রহমান।

প্রবন্ধ উপস্থাপন শেষে আলোচকগণ সুকুক ভিত্তিক ফাইন্যান্সিংয়ের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেমিনারটি সঞ্চালনা করেন বিআইসিএম-এর সহযোগী অধ্যাপক (চলতি দায়িত্ব) ফয়সাল আহমেদ খান।

উপস্থাপিত প্রবন্ধের সহ-লেখক হিসেবে যুক্ত ছিলেন ইনসিফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ওবিয়াতুল্লাহ ইসমাত বাচা, ইসরা ইন্সটিটিউটের ডেপুটি প্রেসিডেন্ট (রিসার্চ) ড. মারজান মুহাম্মাদ এবং সিনিয়র রিসার্চ ফেলো ড. নূর সুহাইদা কাসরী।

বিআইসিএম নিয়মিতভাবে অভ্যন্তরীণ গবেষকদের গবেষণার মানোন্নয়নের জন্য রিসার্চ সেমিনার আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় আয়োজিত এই সেমিনারে বিআইসিএম-এর অনুষদ সদস্য, কর্মকর্তা এবং সুকুক মার্কেট ডেভেলপমেন্টের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024