ইস্টার্ন ব্যাংক পিএলসি কন্টাক্ট সেন্টার বিভাগে নতুন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ট্রেইনি অফিসার (কন্টাক্ট সেন্টার) পদে প্রার্থীদের আবেদন গ্রহণ করছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৯ আগস্ট ২০২৫ থেকে এবং চলবে ২৮ আগস্ট ২০২৫ পর্যন্ত।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। চাকরিতে অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা উপভোগ করবেন।
চাকরির বিস্তারিত:
প্রতিষ্ঠান: ইস্টার্ন ব্যাংক পিএলসি
পদ: ট্রেইনি অফিসার (কন্টাক্ট সেন্টার)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়
কর্মক্ষেত্র: অফিস ভিত্তিক
কর্মস্থল: ঢাকা (গুলশান)
বেতন: ৩১,০০০ টাকা
সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীরা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদন শেষ হবে ২৮ আগস্ট ২০২৫ পর্যন্ত।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা ব্যাংকের কন্টাক্ট সেন্টার বিভাগে কাজের মাধ্যমে ব্যাংকের অভ্যন্তরীণ প্রক্রিয়া, গ্রাহক পরিষেবা এবং অন্যান্য দায়িত্ব পালন করবেন।