শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

চাল আমদানি শুরু ভারত থেকে, বাজারে মিলতে পারে স্বস্তি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৬৮ পড়া হয়েছে
চাল আমদানি শুরু ভারত থেকে, বাজারে মিলতে পারে স্বস্তি

চাল আমদানি শুরু ভারত থেকে, বাজারে মিলতে পারে স্বস্তি

দেশে ক্ষমতার পরিবর্তনের পর কয়েক মাস নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে থাকলেও সম্প্রতি আবারও লাগামহীন হয়ে উঠেছে দাম। সিন্ডিকেটের দৌরাত্ম্যে প্রতিদিনই বাড়ছে পণ্যের মূল্য। তবে এ অস্থিরতার মধ্যেই মিলেছে বড় সুখবর—বাংলাদেশে আবারও চাল আমদানি শুরু হয়েছে ভারত থেকে।

চার মাসের বিরতির পর গত বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত থেকে শনিবার (২৩ আগস্ট) সকাল পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে মোট ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন মোটা চাল দেশে প্রবেশ করেছে। এতে বাজারে চালের সরবরাহ বাড়বে এবং দাম কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে আশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

আমদানিকারকদের দাবি, আরও কয়েকটি ট্রাক চাল বর্তমানে ভারতের পেট্রাপোলে অপেক্ষমাণ রয়েছে। দ্রুত ছাড়পত্র পেলে বাজারে তাৎক্ষণিক প্রভাব পড়বে। তবে উচ্চ শুল্কহার না কমানোয় আমদানির পরিমাণ সীমিত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, চলতি বছরের ১৫ এপ্রিল সর্বশেষ চাল আমদানি হয়েছিল। দীর্ঘ বিরতির পর নতুন চালান আসায় ইতিবাচক প্রভাব পড়বে বাজারে।

অন্যদিকে, বেনাপোল উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্র দ্রুত নমুনা পরীক্ষার মাধ্যমে ছাড়পত্র প্রদানের নির্দেশনা দিয়েছে। ফলে আরও কয়েক দিনের মধ্যেই বাজারে নতুন চালের সরবরাহ বাড়বে।

চাল আমদানি শুরু ভারত থেকে, বাজারে মিলতে পারে স্বস্তি

খাদ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর একাধিক প্রতিষ্ঠান এলসি খুলেছে। এরই ধারাবাহিকতায় নতুন চালান প্রবেশ করছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরে চাল আমদানির পরিমাণ গত বছরের তুলনায় বেড়েছে প্রায় ২ হাজার ৫৮৪ শতাংশ। গত বছর যেখানে মাত্র ২৫.৪ মিলিয়ন মার্কিন ডলারের চাল আমদানি হয়েছিল, সেখানে এ বছর তা দাঁড়িয়েছে ৬৮২.৪ মিলিয়ন ডলারে।

ব্যবসায়ীরা আশা করছেন, ভারত থেকে নতুন চাল আসার ফলে বাজারে কেজিপ্রতি চালের দাম ৫ থেকে ৭ টাকা পর্যন্ত কমতে পারে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024