শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

আর এ কে সিরামিক্স আউটলেট চট্টগ্রাম উদ্বোধন হয়েছে আগ্রাবাদে

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ২২৩ পড়া হয়েছে
আর এ কে সিরামিক্স আউটলেট চট্টগ্রাম

আর এ কে সিরামিক্স আউটলেট চট্টগ্রাম উদ্বোধন হয়েছে আগ্রাবাদে

দেশের শীর্ষস্থানীয় টাইলস ও স্যানিটারি ওয়্যারস প্রস্তুতকারক বহুজাতিক ব্র্যান্ড আর এ কে সিরামিক্স চট্টগ্রামের আগ্রাবাদের ছোট পুল এক্সেস রোডে উদ্বোধন করেছে তাদের নতুন ফ্যাক্টরি আউটলেট।

সোমবার (২৫ আগস্ট) কোম্পানির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই আউটলেটের মাধ্যমে চট্টগ্রামের ক্রেতারা সাশ্রয়ী মূল্যে সর্বাধুনিক ডিজাইনের টাইলস ও স্যানিটারি পণ্য ক্রয়ের সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার সাধন কুমার দে, জিএম ও হেড অব সেলস মো. রাশেদুজ্জামান, ডিজিএম ও হেড অব মার্কেটিং এস এম আরাফাতুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য নির্দিষ্ট পণ্যে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

সিইও সাধন কুমার দে বলেন, “গ্রাহকদের আধুনিক জীবনযাত্রা ও প্রয়োজনের কথা মাথায় রেখেই আমরা এই ফ্যাক্টরি আউটলেট চালু করেছি। যাতে চট্টগ্রামের মানুষ সহজেই মানসম্মত ও বিশ্বমানের টাইলস ও স্যানিটারি ওয়্যারস হাতে পান।”

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, নতুন এই আউটলেট চট্টগ্রামের বাসা-বাড়ি ও ব্যবসায়িক স্থাপনাকে আরও আধুনিক, টেকসই ও নান্দনিক রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024