দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে নতুন করে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১২ জন রোগী।
সোমবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। আক্রান্তদের মধ্যে ২৯০ জন ঢাকার বাইরে এবং বাকি অংশ রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এ পর্যন্ত ১১৮ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। এর মধ্যে ৬৭ জন পুরুষ ও ৫১ জন নারী। এ বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ২৯ হাজার ৪৪ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ রোগীর সংখ্যা ১৭ হাজার ২১৪ এবং নারী রোগীর সংখ্যা ১১ হাজার ৮৩০।
বিশেষজ্ঞদের মতে, ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে জরুরি বিষয় হলো এডিস মশার বংশবিস্তার রোধ করা। তাই ঘরের ভেতর-বাহিরে যেকোনো স্থির পানিকে পরিষ্কার রাখা ও সচেতনতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হচ্ছে।