শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূচক বেড়েছে, ডিএসইতে প্রথম ঘণ্টায় ৩৫৫ কোটি টাকার লেনদেন

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৭০ পড়া হয়েছে
ঢাকা স্টক এক্সচেঞ্জ সূচক বেড়েছে

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূচক বেড়েছে, ডিএসইতে প্রথম ঘণ্টায় ৩৫৫ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৫ আগস্ট) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন চলছে মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে। আজকের প্রথম ঘণ্টার লেনদেনেই বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় প্রধান সূচক ডিএসইএক্স ৪৪ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩৪ পয়েন্টে।

এ সময় শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৭ দশমিক ৩৪ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৬ পয়েন্টে এবং ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ১৩ দশমিক ১৯ পয়েন্ট, যা এখন ২ হাজার ১১৪ পয়েন্টে অবস্থান করছে।

প্রথম ঘণ্টার লেনদেনে ডিএসইতে মোট ৩৫৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এ সময় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪৫টির শেয়ারের দাম বেড়েছে, ১০১টির কমেছে এবং ৪৩টির শেয়ারদর অপরিবর্তিত রয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024