শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

পরিণীতি চোপড়া মা হচ্ছেন, স্বামী রাঘব চাড্ডার সঙ্গে শেয়ার করলেন সুখবর

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৪৫ পড়া হয়েছে
পরিণীতি চোপড়া মা হচ্ছেন

পরিণীতি চোপড়া মা হচ্ছেন, স্বামী রাঘব চাড্ডার সঙ্গে শেয়ার করলেন সুখবর

মাস কয়েক ধরেই বলিউডে গুঞ্জন চলছিল— মা হতে চলেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। যদিও প্রতিবারই এই গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন তিনি। তবে অবশেষে সুখবর দিলেন এই বলি অভিনেত্রী। স্বামী রাঘব চাড্ডার সঙ্গে প্রথম সন্তানের মা হতে যাচ্ছেন পরিণীতি।

সম্প্রতি কপিল শর্মার শোতে এসে রাঘব নিজেই ইঙ্গিত দিয়েছিলেন শিগগিরই বাবা-মা হতে চলেছেন তারা। সেই সময়ে পরিণীতির চমকে ওঠা চোখই ইঙ্গিত দিয়েছিল সুখবর সত্যি হতে যাচ্ছে। অবশেষে সোমবার (২৫ আগস্ট) ইনস্টাগ্রামে একটি বিশেষ পোস্টের মাধ্যমে সকলকে জানিয়ে দিলেন এই দম্পতি।

অভিনেত্রী একটি ছোট্ট কেকের ছবি পোস্ট করেছেন, যেখানে আঁকা রয়েছে শিশুদের দুটি ছোট্ট পা। তার ওপরে লেখা— “1+1=3”। পোস্টের ক্যাপশনে পরিণীতি লেখেন, “আমাদের ছোট্ট ইউনিভার্স আসতে চলেছে। আমরা আশীর্বাদধন্য।”

পোস্ট প্রকাশের পর থেকেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দনের জোয়ারে ভেসে যাচ্ছেন রাঘব-পরিণীতি। শুধু কেকের ছবিই নয়, দম্পতি আরও একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে গর্ভবতী স্ত্রীকে নিয়ে সকালে হাঁটছেন রাঘব। স্পষ্ট বোঝা যাচ্ছে, ব্যস্ত রাজনৈতিক জীবনের মাঝেও স্ত্রীকে পূর্ণ সমর্থন ও সময় দিচ্ছেন তিনি।

২০২৩ সালে রাঘব চাড্ডাকে বিয়ে করেছিলেন পরিণীতি। দুই বছরের মধ্যেই প্রথম সন্তানের সুখবর দিলেন এই জুটি। বলিউডের অন্য তারকাদের মতোই এবার পরিণীতি-রাঘবও যোগ দিলেন “নতুন অভিভাবকত্বের যাত্রা”-তে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024