শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) আবারও সাসটেইনেবল ব্যাংকিংয়ের শীর্ষ তালিকায়

রিপোর্টার নাম
  • আপডেট সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৮২ পড়া হয়েছে
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) আবারও সাসটেইনেবল ব্যাংকিংয়ের শীর্ষ তালিকায়

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত ২০২৪ সালের সাসটেইনেবল ব্যাংক রেটিং তালিকায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) দেশের শীর্ষ দশ সাস্টেইনেবল ব্যাংকের মধ্যে স্থান করে নিয়েছে। তালিকায় এমটিবি চতুর্থ স্থান অর্জন করেছে, যা ব্যাংকটির টেকসই ব্যাংকিং কার্যক্রম ও পরিবেশবান্ধব উদ্যোগের প্রতি প্রতিশ্রুতিকে তুলে ধরে।

রবিবার (২৪ আগস্ট) ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত ‘সাসটেইনেবল রেটিং রিকগনিশন অনুষ্ঠান’-এ এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও জিসিআরও চৌধুরী আখতার আসিফ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর এর কাছ থেকে সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর নুরুন নাহার, সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী এবং এমটিবি’র সাস্টেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের প্রধান তাহমিনা জামান খান।

এ উপলক্ষে এমটিবি’র এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন –
“দেশের শীর্ষ সাস্টেইনেবল ব্যাংকের তালিকায় স্থান পাওয়া আমাদের জন্য বড় অর্জন। এই স্বীকৃতি প্রমাণ করে যে, আমরা আমাদের ব্যাংকিং কার্যক্রমে ইএসজি নীতিমালা (Environmental, Social, Governance) সঠিকভাবে একীভূত করছি, যা সমাজ ও পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলছে।”

এমটিবি দীর্ঘদিন ধরে সবুজ অর্থায়ন, জলবায়ু সহনশীলতা, আর্থিক অন্তর্ভুক্তি ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও ব্যাংকটি জলবায়ু-স্মার্ট, অন্তর্ভুক্তিমূলক এবং দায়িত্বশীল ব্যাংকিং সেবায় অঙ্গীকারবদ্ধ থাকবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024