শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ডেঙ্গু আপডেট: ২৪ ঘণ্টায় ৪৭০ জন ভর্তি, প্রাণহানি ঘটেনি

রিপোর্টার নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৭৫ পড়া হয়েছে
ডেঙ্গু আপডেট: ২৪ ঘণ্টায় ৪৭০ জন ভর্তি, প্রাণহানি ঘটেনি

ডেঙ্গু আপডেট: ২৪ ঘণ্টায় ৪৭০ জন ভর্তি, প্রাণহানি ঘটেনি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে ৪৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে আশার খবর হলো, এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯৪ জন, চট্টগ্রাম বিভাগে ৮৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৭৪ জন, দক্ষিণ সিটিতে ৭৪ জন, খুলনা বিভাগে ৩৪ জন, ময়মনসিংহ বিভাগে ১১ জন এবং রংপুর বিভাগে ৬ জন রয়েছেন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১১৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯ হাজার ৫১৪ জন। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় ৩৬৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। ফলে এ বছর এখন পর্যন্ত ২৭ হাজার ৯৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।

বিশেষজ্ঞদের মতে, এডিস মশার প্রজনন মৌসুমে আক্রান্তের সংখ্যা দ্রুত বেড়ে যায়। তাই ডেঙ্গু প্রতিরোধে মশার আবাসস্থল ধ্বংস ও জনসচেতনতা বাড়ানো জরুরি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024