ঢাকায় অবস্থিত ডেনমার্ক দূতাবাসে পূর্ণকালীন রাজনৈতিক উপদেষ্টা ও যোগাযোগ কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থী দূতাবাসের রাজনৈতিক বিশ্লেষণ, জনকূটনীতি এবং যোগাযোগ কার্যক্রমে নেতৃত্ব দেবেন।
ডেনমার্ক দূতাবাস বর্তমানে নরওয়ে ও সুইডেনের দূতাবাসের সঙ্গে সমন্বয় করে গুলশানে আধুনিক কর্মপরিবেশে কার্যক্রম পরিচালনা করছে। এখানে প্রায় ৩৬ জন কর্মকর্তা-কর্মচারী কর্মরত।
কাজের দায়িত্ব:
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ ও দূতাবাসকে পরামর্শ প্রদান।
দূতাবাসের দৃশ্যমানতা বাড়াতে যোগাযোগ কৌশল প্রণয়ন ও বাস্তবায়ন।
সাংস্কৃতিক, একাডেমিক ও ব্যবসায়িক ইভেন্ট আয়োজন।
গণমাধ্যম ও নাগরিক সমাজের সঙ্গে নেটওয়ার্ক তৈরি।
প্রতিবেদন ও বক্তব্য রচনা ও দূতাবাসের জনসম্পৃক্ততা বৃদ্ধি।
যোগ্যতা:
রাষ্ট্রবিজ্ঞান, আইন, সাংবাদিকতা বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা।
বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা।
তথ্যপ্রযুক্তি ব্যবহারে পারদর্শিতা এবং চাপের মধ্যে কাজ করার সক্ষমতা।
কর্মের শর্ত:
পূর্ণকালীন স্থায়ী চাকরি, সপ্তাহে ৩৭ ঘণ্টা কাজ।
বছরে ২০ দিনের ছুটি।
বেতন-ভাতা প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারিত হবে।
পেনশন ও চিকিৎসা সুবিধা।
নিয়োগের আগে নিরাপত্তা ছাড়পত্র বাধ্যতামূলক।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা ইংরেজিতে আবেদনপত্র, জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, সুপারিশপত্র এবং দুই-তিনটি রেফারেন্স পিডিএফ আকারে পাঠাবেন: dacambapplication@um.dk
ই-মেইলের বিষয়বস্তু: Political Adviser and Communications Lead – (প্রার্থীর নাম)
শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৫