বলিউডের জনপ্রিয় জুটি অজয় দেবগন ও কাজলের মেয়ে নিসা দেবগন এখনো বলিউডে পা রাখেননি। যেখানে সমসাময়িক অনেক তারকা-সন্তান ইতোমধ্যে রূপালি পর্দায় অভিষেক করেছেন— যেমন চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে, সাইফ আলি খানের কন্যা সারা আলি খান কিংবা শাহরুখ খানের কন্যা সুহানা খান।

কিন্তু কেন এখনো ইন্ডাস্ট্রির বাইরে রয়েছেন নিসা? তবে কি অভিনয়ের পথে হাঁটবেন না তিনি? নাকি বেছে নেবেন ভিন্ন কোনো পেশা?
নিসার নাম বেশ কয়েকবার শিরোনামে এসেছে তার লাইফস্টাইলের কারণে। পার্টি করতে ভালোবাসেন তিনি, আর বিভিন্ন সময় পার্টি থেকে মাতাল অবস্থায় বের হতে দেখা গেছে তাকে। কখনো পোশাকের জন্য সমালোচিত হয়েছেন। এভাবেই একদিকে পরিচিতি পেলেও অন্যদিকে বিতর্কও পিছু ছাড়েনি তাকে।

এবার হয়তো সেই কারণেই নিজের কর্মজীবন নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন নিসা। সম্প্রতি এক সাক্ষাৎকারে মা কাজল জানান, তার মেয়ে ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে এখনই বলিউডে নাম লিখবে না। নিসা এখন ২২ বছর বয়সী এবং নিজের সময় নিতে চাইছে। তবে ভবিষ্যতে কোন ক্যারিয়ার বেছে নেবে, সে বিষয়ে কাজল কিছু জানাননি।

অভিনেত্রী কাজল আরও বলেন, তার সন্তানরা ছোটবেলা থেকেই সমালোচনা শুনতে অভ্যস্ত। তিনি তাদের শিখিয়েছেন— মানুষ মন্দিরে গেলেও কথা বলে, আবার ক্লাবে গেলেও সমালোচনা হয়। কারণ তারকা-সন্তান হওয়ায় সবসময় নজরে থাকতে হয়। এসব নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই।