ব্র্যাক বিশ্ববিদ্যালয় নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়টি অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান, মেইনটেন্যান্স (লিফট এবং এস্কেলেটর সিস্টেম) পদে একাধিক প্রার্থীকে নিয়োগ দেবে। আবেদন শুরু হয়েছে ২৬ আগস্ট ২০২৫ থেকে এবং শেষ হবে ১০ সেপ্টেম্বর ২০২৫।
পদের বিবরণ:
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান, মেইনটেন্যান্স (লিফট ও এস্কেলেটর সিস্টেম)
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
যোগ্যতা ও অভিজ্ঞতা:
ন্যূনতম এসএসসি/ভোকেশনাল/এইচএসসি পাস।
ট্রেড কোর্স ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক, পাওয়ার বা মেকানিক্যাল ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়ে দক্ষতা।
কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা।
নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
বয়সসীমা উল্লেখ নেই।
বেতন ও অন্যান্য সুবিধা:
বেতন আলোচনা সাপেক্ষে।
বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন ফর্মের জন্য এখানে ক্লিক করুন।