ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সম্প্রতি জেন্ডার, ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ক্লাইমেট চেঞ্জ স্পেশালিস্ট পদে নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৭ আগস্ট ২০২৫ থেকে এবং চলবে ০৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুবিধা পাবেন।
চাকরির বিবরণ:
প্রতিষ্ঠান: ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ
পদের নাম: জেন্ডার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ স্পেশালিস্ট
পদসংখ্যা: ১টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্য যোগ্যতা: মাইক্রোসফট অ্যাপ্লিকেশন প্রোগ্রাম (এক্সেল, ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট) ব্যবহার দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছরের প্রাসঙ্গিক অভিজ্ঞতা
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিস
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
বয়সসীমা: ন্যূনতম ২৮ বছর
কর্মস্থল: জামালপুর
বেতন: ৮০,০০০ থেকে ৯০,০০০ টাকা
অন্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুই দিন ছুটি, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা ও অন্যান্য প্রতিষ্ঠান-নির্ধারিত সুযোগ
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এবং বিস্তারিত তথ্যের জন্য বিজ্ঞপ্তি দেখতে পারেন।
শেষ তারিখ: ০৫ সেপ্টেম্বর, ২০২৫