শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

রেমিট্যান্স প্রবাহ ৫.৯ শতাংশ বৃদ্ধি: আগস্টের ২৭ দিনে দেশে এসেছে ২০৮ কোটি ডলার

রিপোর্টার নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৭০ পড়া হয়েছে
রেমিট্যান্স প্রবাহ

রেমিট্যান্স প্রবাহ ৫.৯ শতাংশ বৃদ্ধি: আগস্টের ২৭ দিনে দেশে এসেছে ২০৮ কোটি ডলার

চলতি আগস্ট মাসের প্রথম ২৭ দিনে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে দেখা যায়, এ সময়ে দেশে এসেছে ২০৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার ৪৬১ কোটি ৪০ লাখ টাকা। গত বছরের একই সময়ে এসেছিল ১৯৭ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১১ কোটি ৬০ লাখ ডলার বা প্রায় ৫.৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরেক হোসেন খান জানান, চলতি আগস্টে ইতিবাচক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তি এনে দেবে। গত বছরের আগস্ট মাসের প্রথম ২৭ দিনে যেখানে ১ হাজার ৯৭১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল, সেখানে এ বছর একই সময়ে এসেছে ২ হাজার ৮৭ মিলিয়ন ডলার।

অন্যদিকে চলতি অর্থবছরের জুলাই থেকে ২৭ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৪ হাজার ৫৬৫ মিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ অঙ্ক ছিল মাত্র ২ হাজার ৮৮৫ মিলিয়ন ডলার। অর্থাৎ, এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১ হাজার ৬৮০ মিলিয়ন ডলার, যা দেশের অর্থনীতির জন্য বড় ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, ডলারের উচ্চমূল্য, প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলের ব্যবহার বৃদ্ধি এবং সরকারের প্রণোদনা নীতিই রেমিট্যান্স প্রবাহ বাড়ার মূল কারণ। এ প্রবৃদ্ধি চলমান থাকলে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024