পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৬ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে ৫ সেপ্টেম্বর এই ছুটি ঘোষণা করা হয়েছিল, তবে নতুন গণনা অনুযায়ী ছুটি পরিবর্তন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটি পরিবর্তনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, চলতি বছর ২৬ আগস্ট থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হয়েছে। সেই অনুযায়ী, ৬ সেপ্টেম্বর (শনিবার) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হবে এবং সেই দিনটি সরকারি ছুটি হিসেবে পুনঃনির্ধারণ করা হয়েছে।
যারা ছুটি পাবেন:
সেই দিন সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকবে।
যারা ছুটি পাবেন না:
জরুরি পরিষেবার আওতায় থাকা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল, চিকিৎসা সরঞ্জাম ও ওষুধ পরিবহন সংক্রান্ত কর্মকর্তা এবং যানবাহন এ ছুটির আওতায় থাকবেন না। এছাড়া জরুরি দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানগুলোর কর্মীদের ক্ষেত্রেও ছুটি প্রযোজ্য হবে না।
ব্যান্ক ও আদালত:
ব্যাংক খোলা থাকবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক, এবং আদালতের বিষয়টি সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।