শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

লাক্স সুপারস্টার ২০২৫: জয়া আহসানের বিচারক ও মেন্টর হিসেবে অভিষেক

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৮২ পড়া হয়েছে
লাক্স সুপারস্টার ২০২৫

লাক্স সুপারস্টার ২০২৫: জয়া আহসানের বিচারক ও মেন্টর হিসেবে অভিষেক

২০০৫ সালে যাত্রা শুরু করা জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’ দেশের বিনোদন অঙ্গনে উপহার দিয়েছে একঝাঁক তারকা। শানারেই দেবী শানু, জাকিয়া বারী মম, আফসান আরা বিন্দু, আজমেরী হক বাঁধন, বিদ্যা সিনহা মিম, মেহজাবীন চৌধুরী, মৌসুমী হামিদ—এদের প্রত্যেকের ক্যারিয়ারের সূচনা হয়েছিল এই প্রতিযোগিতার মাধ্যমে। সাত বছরের বিরতির পর লাক্স সুপারস্টার ২০২৫ আবারও শুরু হতে যাচ্ছে।

এবারের আসরে বিচারকের আসনে থাকছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এটি তার প্রথমবারের মতো বিচারকের ভূমিকায় অংশগ্রহণ। এই নতুন দায়িত্বের অনুভূতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেছেন জয়া।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সন্ধ্যায় জয়া একগুচ্ছ লাস্যময়ী ছবিসহ পোস্টে লিখেছেন, “লাক্স সুপারস্টারের একজন মেন্টর হিসেবে আমি গর্বিত যে, আমি অসাধারণ নারীদের আত্মবিশ্বাসী পদার্পণ এবং তাদের প্রতিভা দেখতে যাচ্ছি। নতুন কণ্ঠস্বরকে প্রেরণা দেওয়া এবং নতুন প্রতিভাকে লালন করা আমার লক্ষ্য। আসুন, একসাথে নারীর আত্মবিশ্বাস, সৌন্দর্য এবং অপ্রতিরোধ্য স্পৃহা উদযাপন করি।”

পোস্টে জয়ার বেগুনি রঙের শাড়ি, মানানসই গহনা ও হালকা মেকআপে তার সৌন্দর্য ফুটে উঠেছে।

তিনি আরও জানান, লাক্স সুপারস্টার ২০২৫-এর এপিসোডগুলো ২৯ আগস্ট (শুক্রবার) রাত ৯:৩০টায় সরাসরি সম্প্রচারিত হবে।

এবারের আসরে জয়া আহসান ছাড়াও বিচারকের আসনে থাকছেন মেহজাবীন চৌধুরী ও নির্মাতা রায়হান রাফী। এই প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্মে অভিনয়, স্টাইলিং, কনটেন্ট মেকিংসহ বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারী প্রতিযোগীদের শেখাতে ও সাহায্য করতে পুরো জার্নি জুড়ে থাকবেন অভিজ্ঞ শিল্পী, ইনফ্লুয়েন্সার ও স্টাইলিস্টরা। লাক্স সুপারস্টার প্রতিযোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ গ্রুমিং ও স্টার তৈরির প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024