শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ইধিকা পাল পূজা অভিজ্ঞতা: টালিউডে ‘বাংলার ক্রাশ’ হিসেবে সাফল্যের গল্প

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৭৮ পড়া হয়েছে
ইধিকা পাল পূজা অভিজ্ঞতা

ইধিকা পাল পূজা অভিজ্ঞতা: টালিউডে ‘বাংলার ক্রাশ’ হিসেবে সাফল্যের গল্প

টালিউডের বর্তমান সময়ের অন্যতম আলোচিত নাম ইধিকা পাল। ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের পর থেকেই তিনি টালিউড-ঢালিউড দুই ইন্ডাস্ট্রিতেই সমান জনপ্রিয় হয়ে উঠেছেন। ভক্তরা তাকে ডেকেছেন— ‘বাংলার ক্রাশ’ নামে।

ছোটপর্দার ‘পিলু’ ধারাবাহিক শেষ হওয়ার পর ইধিকা আর টিভিতে ফেরেননি। এর পর থেকে একের পর এক বড়পর্দায় সাফল্য অর্জন করছেন তিনি। কখনো শাকিব খান, কখনো দেব, আবার কখনো সোহমের মতো নায়কদের বিপরীতে অভিনয় করে দর্শক মাতাচ্ছেন। তার সাফল্যের ঝুলিতে এখন সিনেমার সংগ্রহ ক্রমেই বাড়ছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ইধিকা খোলামেলা ভাবে জানিয়েছেন, পূজার স্মৃতি আর তার ব্যক্তিগত অনুভূতির কথা।

তিনি বলেন, “পূজাটা আমার কাছে ছিল শাসন থেকে মুক্তির মতো। ছোটবেলা কেটেছে দক্ষিণ কলকাতায়। তখন ভিড় পছন্দ করতাম না, তাই সেভাবে প্যান্ডেল হপিং করিনি। তবে এখন ভিড় ভালো লাগে, মানুষ চিনতে পারলে, অটোগ্রাফ চাইলে আনন্দ হয়।”

শৈশবের স্মৃতিচারণ করতে গিয়ে অভিনেত্রী বলেন, বাবা-মায়ের কঠোর শাসনের মধ্যেই বেড়ে উঠেছেন তিনি। ছোটবেলায় পূজার সময় কেবল বাবার হাত ধরে মণ্ডপ দেখা হতো। একটু বড় হয়ে বন্ধুদের সঙ্গে বেরোনোর অনুমতি পান, সঙ্গে মেলে সামান্য হাতখরচও। তখনই পূজার আনন্দ ছিল সবচেয়ে বেশি।

প্রেমের প্রসঙ্গে ইধিকা জানান, পূজার আগেই তার প্রেম ভেঙে যেত মায়ের কারণে। কয়েকবার চেষ্টা করেও ধরা পড়ে গেছেন। হাসতে হাসতে তিনি বলেন, “মা এখন উল্টো বলবে— একটা প্রেম তো করিস!”

অভিনেত্রী আরও বলেন, পূজার সময় এখন পরিবারের সঙ্গেই সময় কাটাতে ভালো লাগে। “আগে ছোটপর্দায় কাজ করার সময় ষষ্ঠী থেকে শুটিং শুরু হতো। রাত করে বাড়ি ফিরতাম, মাঝখানে শুধু খাওয়া-দাওয়া হতো। কিন্তু এখন দর্শকের ভালোবাসা ভিন্নরকম অনুভূতি দেয়।”

‘খাদান’ সিনেমার সাফল্যের পর এ পূজাটা তার কাছে বিশেষ। “এবার বুঝব আমার জনপ্রিয়তা কতটা বেড়েছে,” বললেন ইধিকা।

তিনি আরও জানান, পূজার সময় একমাত্র যে বিষয় থেকে ছুটি নেন তা হলো মেকআপ। তবে খাওয়ার ক্ষেত্রে কোনো ছুটি নেই। নানা পদে ভরা ভোজ উপভোগ করাই তার আনন্দ।

শেষে অভিনেত্রী বলেন, “শাড়ি আমার প্রিয় পোশাক। ‘কিশোরী’ গানের পর শিফন শাড়ির জনপ্রিয়তা বেড়েছে। ছোটবেলায় শ্রীদেবী আর প্রিয়াঙ্কার মতো তারকাদের অনুকরণ করতাম। এবার পূজায় যদি কেউ আমাকে অনুকরণ করে, তাহলে বেশ ভালো লাগবে।”

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024