শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

তুরস্ক ইসরাইল নিষেধাজ্ঞা: গাজায় আগ্রাসনের প্রতিবাদে বিমান ও বন্দর বন্ধ

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৬৯ পড়া হয়েছে
তুরস্ক ইসরাইল নিষেধাজ্ঞা: গাজায় আগ্রাসনের প্রতিবাদে বিমান ও বন্দর বন্ধ

তুরস্ক ইসরাইল নিষেধাজ্ঞা: গাজায় আগ্রাসনের প্রতিবাদে বিমান ও বন্দর বন্ধ

গাজায় চলমান আগ্রাসনের প্রতিবাদে তুরস্ক ইসরাইলি বিমানের জন্য নিজের আকাশসীমা বন্ধ করার পাশাপাশি ইসরাইলি জাহাজের তুর্কি বন্দর ব্যবহারেও নিষেধাজ্ঞা আরোপ করেছে।

শুক্রবার (২৯ আগস্ট) সংসদের বিশেষ অধিবেশনে বক্তৃতা করেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, “গত দুই বছর ধরে সারা বিশ্বের চোখের সামনে গাজায় মৌলিক মানবিক মূল্যবোধ উপেক্ষা করে গণহত্যা চালাচ্ছে তেলআবিব। এ অবস্থায় আমরা ইসরাইলের সঙ্গে সম্পূর্ণভাবে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করেছি।”

ফিদান আরও জানান, তুরস্কের কোনো জাহাজকে ইসরাইলি বন্দরে যেতে দেওয়া হবে না এবং তুরস্কের আকাশসীমায় তাদের বিমান প্রবেশ করতে পারবে না।

এর আগে ২০২৩ সালের মে মাসে তুরস্ক ইসরাইলের সঙ্গে সরাসরি বাণিজ্য বন্ধ করে দেয় এবং গাজায় স্থায়ী যুদ্ধবিরতি ও পর্যাপ্ত ত্রাণ সরবরাহের দাবি জানায়। উল্লেখ্য, ২০২৩ সালে দুই দেশের মধ্যে মোট বাণিজ্য ছিল প্রায় ৭ বিলিয়ন ডলার।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024