শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১৫ ফেব্রুয়ারিতেই, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৯২ পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১৫ ফেব্রুয়ারিতেই, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১৫ ফেব্রুয়ারিতেই, প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ইতিমধ্যেই রোডম্যাপ ঘোষণা করেছে। তবে নির্বাচন ঘিরে এখনো নানা গুঞ্জন ও প্রশ্ন বিরাজ করছে রাজনৈতিক অঙ্গনে। এ অবস্থায় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার (৩০ আগস্ট) প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার বাইরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, নির্ধারিত সময়েই নির্বাচন হবে, কোনো ষড়যন্ত্র বা চাপ জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে পারবে না।

ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ফলে দেশের রাজনীতিতে নির্বাচনী আমেজ তৈরি হলেও নানা মহলে প্রশ্ন রয়ে গেছে নির্বাচন কতটা অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।

প্রেস সচিব আরও বলেন, “সরকার বদ্ধপরিকর সময়মতো জাতীয় নির্বাচন আয়োজন করতে। আগামী ১৫ ফেব্রুয়ারির আগে ভোট অনুষ্ঠিত হবে—এ ব্যাপারে কোনো সংশয় নেই।”

বিশ্লেষকদের মতে, ইসির ঘোষিত রোডম্যাপ ও সরকারের এই অবস্থান নির্বাচনী প্রস্তুতি ত্বরান্বিত করবে। তবে বিরোধী দলগুলোর অংশগ্রহণ, আন্তর্জাতিক চাপ ও মাঠ পর্যায়ের পরিস্থিতি শেষ পর্যন্ত নির্বাচনের বাস্তব চিত্র নির্ধারণ করবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024