শিক্ষার্থীদের নেতৃত্বগুণ বিকাশ এবং ক্যারিয়ারমুখী দক্ষতা অর্জনে সহায়তা করার লক্ষ্যে স্টামফোর্ড ইউনিভার্সিটির ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড প্লেসমেন্ট সেন্টার (সিসিপিসি) বৃহস্পতিবার আয়োজন করেছে সিআর কনফারেন্স ২০২৫। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক দিনের এই সম্মেলনে বিভিন্ন বিভাগের ক্লাস রিপ্রেজেন্টেটিভরা অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. ফারাহনাজ ফিরোজ, বিশেষ অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মনিরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ইউনুস মিয়া, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হাসান, প্রক্টর সহযোগী অধ্যাপক মৃত্যুঞ্জয় আচার্য্য এবং পাবলিক রিলেশন্স ডিভিশনের প্রধান প্রদীপ্ত মোবারক। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান, শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কনফারেন্সে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে জাতীয় পর্যায়ের তিনজন খ্যাতিমান মোটিভেশনাল স্পিকার বক্তব্য রাখেন। তারা হলেন:
বেনজির আবরার – স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের প্রাক্তন শিক্ষার্থী এবং ‘এক্সিলেন্স বাংলাদেশ’-এর ফাউন্ডার, দ্য ডেইলি স্টারের সহকারী ব্যবস্থাপক।
ড. নাসির উদ্দিন আহমেদ – অবসরপ্রাপ্ত মেজর এবং দীপন গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর।
রিশান মাহমুদ রনি – বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার।
তাদের বক্তব্যে শিক্ষার্থীদের নেতৃত্ব, প্রেরণা এবং ক্যারিয়ার প্রস্তুতির গুরুত্ব তুলে ধরা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিপিসির হেড তামান্না জেরিন এবং সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকিউর রহমান।