শিরোনাম :
বিএনপি পন্থী কৃষিবিদ সংগঠনে আওয়ামী সুবিধাভোগীদের পুনর্বাসনের তৎপরতা! পুঁজিবাজারে বস্ত্র খাতের কোম্পানি বাড়াতে সেমিনার করবে বিজিএমইএ ৫০ কোটি টাকা কর ফাঁকি : সাঈদ খোকন ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ বিকাশ থেকে ব্যাংক, ব্যাংক থেকে রকেট: এক প্ল্যাটফর্মে হবে সব লেনদেন জবিতে এনআরবিসি ব্যাংকের আর্থিক সচেতনতামূলক কর্মসূচি বাংলাদেশ আরটিজিএস ব্যবস্থায় নতুন লেনদেন সূচি ঘোষণা বাংলাদেশ রপ্তানি এলসি কমেছে ১১.১১%, মূলধনী যন্ত্রপাতি আমদানি হ্রাসের প্রভাব আগোরা লিমিটেড অ্যাকাউন্টস সুপারভাইজার পদে নিয়োগ, আবেদন শেষ ৩০ অক্টোবর ২০২৫ ইসলামী ব্যাংক শুদ্ধি অভিযান: ৪০০ কর্মী চাকরি হারালেন, দক্ষতা যাচাইয়ের অংশ চট্টগ্রাম বন্দর ট্যারিফ বৃদ্ধি: ১৪ অক্টোবর থেকে নতুন হারে কনটেইনার হ্যান্ডলিং খরচ বৃদ্ধি

সুস্মিতা সেন: নিখুঁত জীবনসঙ্গীর সন্ধানে বলিউড অভিনেত্রীর বিয়ে পরিকল্পনা

রিপোর্টার নাম
  • আপডেট সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৭৯ পড়া হয়েছে
সুস্মিতা সেন: নিখুঁত জীবনসঙ্গীর সন্ধানে বলিউড অভিনেত্রীর বিয়ে পরিকল্পনা

সুস্মিতা সেন: নিখুঁত জীবনসঙ্গীর সন্ধানে বলিউড অভিনেত্রীর বিয়ে পরিকল্পনা

সাবেক বিশ্ব সুন্দরী ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন যদিও বর্তমানে অভিনয়ে অনিয়মিত, তবুও অনুরাগীদের মধ্যে তিনি এখনো আলোচনার কেন্দ্রবিন্দু। বলিউডে দীর্ঘদিনের কেরিয়ারে সুস্মিতার জীবনে একাধিক পুরুষ এসেছে—খেলোয়াড় থেকে মডেল পর্যন্ত নানা পাত্রের সঙ্গে তার সম্পর্ক ছিল।

বয়স পঞ্চাশ পার হলেও সুস্মিতা এখনও অবিবাহিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেছেন, তিনি বিয়েতে আগ্রহী, তবে নিখুঁত সঙ্গী খুঁজছেন। অভিনেত্রীর ভাষ্য, “আমি বিয়েতে রাজি, কিন্তু এমন মানুষকে পেতে হবে যার সঙ্গে আমার মন একই সূত্রে বাঁধা থাকবে। সে আমাকে দিনরাত ভালোবাসবে এবং প্রতিটি সময় আমাকে বুঝবে। তবে এমন মানুষ পাওয়া সহজ নয়। যখন এমন মানুষ পাব, তখনই বিয়ে করব।”

সুস্মিতা আরও জানান, “শুনতে আজব লাগতে পারে, তবে আমার চাহিদার তালিকা অনেক দীর্ঘ। সেটি পূরণ করতে পারলে কেবল সেই মানুষকে বিয়ে করব। নাহলে আমি একাই ভালো আছি।”

অভিনেত্রী প্রেমের বিষয়ে কখনো রাখঢাক করেননি। তার জীবনে এর আগে এসেছেন অভিনেতা রণদীপ হুডা, রেস্তরাঁর মালিক হৃতিক ভাসিন, এবং সম্প্রতি তিনি পুরনো প্রেমিক রহমান শলের সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন।

সর্বশেষ তিনি অভিনয় করেছেন ‘আরিয়া: অন্তিম বার’ সিরিজে। রাম মাধবানি পরিচালিত এই সিরিজে সুস্মিতার সঙ্গে অভিনয় করেছেন ইলা অরুণ, সিকান্দর খের, ইন্দ্রনীল সেনগুপ্ত, বিকাশ কুমার, মায়া সারাও, গীতাঞ্জলি কুলকার্নি, আরুষি বাজাজ প্রমুখ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2024